এমিরেটস যাত্রীদের জন্য হোটেল সেবায় মূল্যছাড়

চলতি গ্রীষ্মে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকালে এমিরেটস যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতের বেশকিছু হোটেলে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৯-এর মধ্যে এমিরেটস টিকিট ক্রয় ও ভ্রমণ করলে যাত্রীরা অ্যাকর, আরমানি হোটেল দুবাই, এমআর হসপিটালিটি গ্রুপ এবং ম্যারিয়টের হোটেলগুলোতে রুম রেটের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। এই জন্য হোটেলে চেক-ইনের সময় যাত্রীদের এমিরেটস এয়ারটিকিট অথবা বোর্ডিং পাশ দেখাতে হবে।

এছাড়াও আগামী ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত এমিরেটস যাত্রীরা দুবাইয়ে ‘মাই এমিরেটস পাশ’ অফারটি গ্রহণ করতে পারবেন। এমিরেটস বোর্ডিং কার্ড প্রদর্শন করে যাত্রীরা সমগ্র সংযুক্ত আরব আমিরাতে বিস্তৃত বিভিন্ন অবকাশ এবং রিটেইল আউটলেটে ৫০ শতাংশ মূল্যছাড়; ৪০০টির বেশি ফাইন ডাইনিং রেস্টুরেন্টে, প্রায় ৫০টি বিলাসবহুল স্পাতে চিকিত্সাসেবায় এবং বিনোদন কার্যক্রমে ৫০ শতাংশ পর্যন্ত এবং আন্তর্জাতিক রিটেইল  আউটলেটে ৩০ শতাংশ পর্যন্ত রিডিম-সুবিধা ভোগ করবেন।          -প্রেস বিজ্ঞপ্তি