ফটো ক্যাপশন

চট্টগ্রাম অঞ্চলে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। গত ১২ ও ১৩ জুলাই ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদের স্থানীয় একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক  ইকবাল পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোহাম্মদ নাসের

০০০০০

সম্প্রতি পেট্রোনাস লুব্রিকেন্ট ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল হেড রুশলান হালিম ইসলাউদ্দিন বাংলাদেশ মার্কেট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রথম পেট্রোনাস ব্র্যান্ডেড ওয়ার্কশপের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের সিইও আমির এইচ খান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা

০০০০

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হেটেলে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়ার হোল্ডারবৃন্দ ২০১৮ সালের জন্য ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব অনুমোদন করেন। পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নার্গিস আনোয়ার সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জি. এ জেড এম আকরামুল হক, পরিচালক ফারজানা আর শাহাবুদ্দিন সভায় উপস্থিত ছিলেন

০০০০০

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বগুড়ায় ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান