বিএসটিআইয়ের অভিযান
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মহানগরীর কাকরাইল এলাকার ফেরদৌস টেইলার্স ও রেইড অ্যান্ড টেইলর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও মানিকনগর এলাকার কেক টাউনের উত্পাদিত কেক পণ্যের মোড়কে ওজন, মূল্য, উত্পাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ না থাকায় ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি