বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সোমবার উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।
১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত মহাসড়কের পাশে এই নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ প্রমুখ।