নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইলের অরণ্যপাশা গ্রামের উপর দিয়ে সোমবার ভোরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ঘর চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে হচ্ছে মৃত হাদিস মিয়ার ছেলে ও স্থানীয় অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মো. রুমন মিয়া(১০)।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।