সাতক্ষীরা প্রতিনিধি
ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ-এর তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় গুলিবিদ্ধ ভারতীয় এক গরু রাখালকে আটক করেছে বিজিবি। রবিবার রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক রাখালের নাম মফিজুল সরদার (২৩)। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার বড়ো বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান,আটক ভারতীয় গরু রাখাল মফিজুল সরদারের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।