হোমনায় ইয়াবাসহ গ্রেফতার এক

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় রবিবার রাতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আনোয়ার হোসেন। সে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের মৃত জমশেদ হোসেনের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।