বোমা তৈরির উপকরণ জব্দ
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর গ্রামে সোমবার র্যাব অভিযান চালিয়ে আটটি বোমা ও বোমা তৈরির উপকরণসহ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো—কালু সরকার, বিশ্বজিত সাহা এবং সাগর বিশ্বাস। এছাড়া, রবি বিশ্বাস নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদরের চণ্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে আটটি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহূত ডিভাইস, গানপাউডার, সার্কিট, তার, ২০টি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন যাবত্ চক্রটি বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।