চট্টগ্রাম অফিস
নগরীর ডবলমুরিংয়ের মনসুরাবাদ সিএন্ডবি কলোনি এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে তিনটি ছুরিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলো মো. মিরাজ শেখ, মো. আলমগীর মীর ও মো. কামাল সিকদার।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তারা আকবরশাহ এলাকার ফিরোজশাহ কলোনি ও আগ্রাবাদ ঢেবার পাড়ে বসবাস করে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।