ক্যানসার চিকিত্সায় সাহায্যের আবেদন

কবি, প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট অধ্যাপক গাউসুর রহমানের স্ত্রী কামরুন নাহার (৫৪) ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিত্সা শেষে বর্তমানে ডেলটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার ক্যামোথেরাপি ও রেডিওলজিক্যাল চিকিত্সা চলছে। যা যথেষ্ট ব্যয়বহুল। সে ব্যয়ভার গাউসুর রহমানের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিকিত্সা সহায়তা প্রত্যাশা করছেন। তাছাড়া বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা তিনি কামনা করেন। আর্থিক সহায়তা করার জন্যে তার বিকাশ নম্বর ০১৭৩৯০৪৮৬১৬ এবং সঞ্চয়ী হিসাব নং ১০০০০১২৫৫, সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়িয়া শাখা,  ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।