আজ অধ্যাপক ডা. এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আজ ১৬ জুলাই স্নায়ুরোগ বিশেষজ্ঞ, সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৩২ সালের ২ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীরচর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৬৯ সালে তত্কালীন আইপিজিএমআর বর্তমানের  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করে দেশে স্নায়ুরোগ চিকিত্সার সূচনা করেন। ১৯৮৯ সালে এ বিশ্ববিদ্যালয় হাসপাতালের স্নায়ুরোগ বিভাগের প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ জার্নাল অব নিউরোসায়েন্স, নিউরন, নিউরোলজি ফাউন্ডেশন, ইপিলেপসি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

কটিয়াদীতে নিজের অর্থে গড়ে তুলেছেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজ, বশিরা মান্নান এতিমখানা, বেগম আম্বর আলী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ আম্বর আলী বহুমুখী সেবা কেন্দ্রসহ অর্ধ শতাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ এশা, ১০৪, লেক সার্কাস কলাবাগানে মসজিদে বাক্কাতিল মুবারাকাহেত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।