২৪ ঘণ্টা সেবা দিচ্ছে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার

গতকাল সোমবার থেকে রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআর,বি ২৪ ঘণ্টা ডায়গনস্টিক সেন্টারের সেবা দিতে শুরু করেছে। বিশ্বখ্যাত এই ডায়াগনস্টিক সেন্টার দিনরাত ২৪ ঘণ্টা সেবা দিবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে করে রোগিরা দিনেরাতে মানসম্মত সেবা পাবে। আইসিডিডিআর,বি এর ল্যাবরেটরিগুলো বাংলাদেশের একমাত্র ল্যাবরেটরি, যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) এর আওতায় আইএসও ১৫১৮৯ (মান ও দক্ষতা) এবং আইএসও ১৫১৯০ (নিরাপত্ত) সনদপ্রাপ্ত। এসব ল্যাবরেটরি ৪০০ এর বেশি রোগ নির্নয়ের জন্য সনদ পেয়েছে। এই বিষয়ে আইসিডিডিআর, বি এর র্যাবরেটরি সায়েন্সস এন্ড সার্ভিসেস বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ বলেছেন, এই বর্ধিত সেবা প্রদানের জন্য আমাদের ব্যয়ভার অনেকাংশে বেড়ে গেলেও আমরা সর্বস্তরের মানুষের জন্য আমাদের সেবা গ্রহণের সুযোগ বাড়াতে চাই।—প্রেস বিজ্ঞপ্তি