বাসস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা।
গতকাল সোমবার দুপুরে ধানমন্ডি-৩২ নম্বর সড়কে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
গত ১৩ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ দুজনকে শপথ পড়ান।