ডা. সঞ্চিতা বর্মন
তৈলাক্ত ত্বককে স্বাভাবিক ত্বক বলা হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম নামক অতিরিক্ত তেল নিঃসৃত হয়ে ত্বককে তৈলাক্ত করে। যাদের ত্বকের অবস্থা এই রকম তাদের ত্বক চকচকে হয় ও ছিদ্রগুলো অনেক বড়ো হয়ে যায়। সাধারণত জিনগত কারণে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মেনোপোজের সময় ত্বক তৈলাক্ত হতে পারে। ত্বক তৈলাক্ত হলে ঘন ঘন ব্রণ উঠা, ব্ল্যাকহেডস, মুখ কালো দেখাসহ আরো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন হয়।
প্রথমত ত্বক সব সময় পরিষ্কার রাখতে হবে। ত্বকের উপযুক্ত সাবান বা ফেসওয়াশ দিয়ে দিনে দুই থেকে তিন বার পরিষ্কার করতে হবে। প্রচুর পানি পান করতে হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিবর্তন করে শাকসবজি, দেশীয় ফল ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার গ্রহণ করতে হবে। বাইরে কোথাও গেলে ভেজা টিস্যু বা রুমাল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত প্রসাধনী ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং মেকআপের পর ভালোভাবে মুখমণ্ডল পরিষ্কার করতে হবে। ত্বক থেকে যে তেল নিঃসৃত হয় তা ত্বকের জন্য ভালো। এটি ত্বকের বলিরেখা প্রতিরোধ করে ও ত্বককে সুস্থ রাখে। তাই ত্বকের ধরন বুঝে ত্বকের যত্ন নেওয়া উচিত।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
০