কবিয়াল বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী আজ

একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। এ উপলক্ষে ৪ ডিসেম্বর মঙ্গলবার ও ৫ ডিসেম্বর বুধবার দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভা, বিজয় সরকার স্বর্ণপদক প্রদান ও কবি গানের আসর।