২২ বছর পর আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অফিস মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. তোফাজ্জল হোসেন মোল্লা।
আড়াইহাজারে ১৫ বছর পর সম্মেলন
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১৯ জুলাই ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন উপলক্ষ্যে গতকাল সোমবার বিকালে উপজেলা সদরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজালাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বর্ধিত সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, সত্, যোগ্য, মেধাবী ও ত্যাগীদের নিকট আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেওয়া হবে।