‘ভালোবাসার বাংলাদেশ’ ক্যাম্পেইনে ভোটে সেরা ভিডিও বাছাই

বিজয়ের ৪৭ বছর উদ্যাপন উপলক্ষে সারাদেশের মানুষের চোখে বাংলাদেশ কেমন তা দেখার জন্য আয়োজন করা হয়েছে ‘ভালোবাসার বাংলাদেশ’ শিরোনামে এক মিনিটের ভিডিও প্রতিযোগিতা। এই ক্যাম্পেইনটি অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য, বাংলাদেশের তরুণদের চোখে এমন বাংলাদেশকে দেখা, যা দেখে মনে হয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যা দেখে সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম জেগে উঠবে।

প্রতিযোগিতার প্রথম পর্বে এই পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর ৯৪৬৭টি ভিডিও জমা হয়েছে। আপনাদের ভোট এবং জুরি বোর্ডের সিদ্ধান্তে বাছাই করা হবে সেরা ১৩ ভিডিও। যার মধ্যে সেরা ৩ ভিডিওর প্রত্যেক বিজয়ী পাবেন তিন লাখ টাকা এবং এই সেরা ৩ ভিডিও নিয়ে নির্মিত হবে ফিল্ম। বাকি ১০ বিজয়ী পাবেন একটা করে ল্যাপটপ।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পেইনের সহযোগী আয়োজক ছবিয়াল, আমরাই বাংলাদেশ এবং গ্রীনবি কমুনিকেশন্স। -প্রেস বিজ্ঞপ্তি