ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ১ লাখ টাকার বেশি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন কমিউনিকেশনস অফিসার (ডিজিটাল) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।  

পদের বিবরণ  
পদের নাম: কমিউনিকেশনস অফিসার (ডিজিটাল)  
গ্রেড: এও  
পদসংখ্যা: ১  

যোগ্যতা  
- কোনো আন্তর্জাতিক বা বড় সংস্থায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন, কপিরাইটিং, কনটেন্ট ম্যানেজমেন্ট, ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  
- ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে দক্ষ হতে হবে।  
- আধুনিক ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা পরিচালনায় পারদর্শী হওয়া জরুরি।  
- অ্যাডোব প্রিমিয়ার প্রো, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা ব্যবহারে দক্ষতা থাকতে হবে।  
- গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।  
- ফেসবুক, এক্স (টুইটার), লিংকডইন, ও ইনস্টাগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তর জ্ঞান থাকা প্রয়োজন।  
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।  
- বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন।  
- যুক্তরাজ্যের সম্পর্কে ভালো জানাশোনা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।  

কর্মস্থল ও সময়সূচি  
- কর্মস্থল: ঢাকা  
- কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা  

বেতন ও সুবিধা  
- বেতন: মাসিক ১,০৩,৩৩০ টাকা  
- সুবিধা:  
  - ছুটি (সাধারণ ও মাতৃত্বকালীন)  
  - অসুস্থতাজনিত ছুটি  
  - স্বাস্থ্যবিমা  
  - সপ্তাহে দুই দিন ছুটি  
  - ভ্রমণ সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালার আওতাধীন অন্যান্য সুযোগ-সুবিধা।  

আবেদনের পদ্ধতি  
প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।  

আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৫