‘বিয়ে আপনার, খরচ আমাদের’

একই মঞ্চে বিনা খরচে বিয়ে করলেন ৮ যুগল

চট্টগ্রামে একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আট যুগল। বিয়ের পোশাক আশাক থেকে সব ধরনের খরচ বহন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আয়োজন করা হয়। যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অতিরিক্ত দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন করেছে সংগঠনটি।

navem apu cover pic (2)

সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও।

শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

474087073_1218029086353385_450917724158205038_n
 এমন আয়োজনে সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নব দম্পতিরা ও অতিথিরা। এক দম্পতি বলেন, ‘আমরা এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমরা এমন খবর পেয়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছি। সবাই এমন আয়োজনকে ভালো চোখে দেখছে। আমরাও এতে খুশি।’

02-dp-marriage-20250116123404
 ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, ‘মূলত যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অসহনীয় কিংবা লোক দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন। যা আমরা ছড়িয়ে দিতে চাই সমাজের আনাচে কানাচে। আমরা যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজন করছি। যাতে মানুষ সত্যের পথে আসে। বিয়েকে আমরা সহজ করতে চাই।’

473990128_1218029076353386_3474043748493370334_n

উল্লেখ্য, আর্থিক সংকট কিংবা সামর্থ্য না থাকায় যারা বিয়ে করতে পারছেন না তাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। কন্যা দায়গ্রস্ত বাবা কিংবা আর্থিক সংকটে থাকা যুবকদের জন্য বিনা খরচে বিয়ের আয়োজন করতে যাচ্ছে তারা। ইতোমধ্যে তাদের ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ ক্যাম্পেইন বেশ আলোড়ন তুলেছে। সাড়াও মিলেছে বেশ।

474041158_1218028986353395_9056325211778952493_n

সবমিলিয়ে জমা পড়েছে ৫৯৫টি আবেদন। তবে, যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১২ জন দম্পতিকে বাছাই করা হয়েছে।