আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৭ জুলাই ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৩ জিলকদ ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভ বার : শনি ও সোম। শুভ রত্ন : মুক্তা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অসুস্থ পিতার চিকিত্সার ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যেতে পারে। তীর্থভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। আজ কোনো চুক্তি সম্পাদন না করলেই ভালো করবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অন্যথায় অধিকার বঞ্চিত হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। হূদরোগীরা শরীর-স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথা বা চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। বিবাদ এড়িয়ে চলুন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। ঋণগ্রস্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। জনসংযোগে সময় ব্যয় করতে পারেন।