মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জাগো ফাউন্ডেশন সম্প্রতি জাগো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত দেশের বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা খরচ বহনের প্রতিশ্রুতিতে অনাড়ম্বর একটি অনুষ্ঠানে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। জাগো ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর করভি রাকশান্দ এবং এমটিবির গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০
পদ্মা ব্যাংক লিমিটেডের সঙ্গে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মধ্যে একটি অর্থ প্রেরণ চুক্তি সই হয়েছে। ফলে এখন থেকে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে বিদেশ থেকে পাঠানো প্রবাসীদের অর্থ পদ্মা ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সরাসরি উঠানো যাবে। সোমবার রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.এহসান খসরু এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন
০০
এইচআরসি বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জাপানের শতবর্ষী বহুজাতিক কোম্পানি সুজুয়ে করপোরেশনের একটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন এইচআরসি গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান ও সিইও সাঈদ হোসেন চৌধুরী ও সুজুয়ে করপোরেশনের চেয়ারম্যান তাকাহিরো সুজুয়ে
০০
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, উপদেষ্টা এস এম আমিনুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর উপস্থিতিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ মোরশেদ আলম সিদ্দিকি