অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম ১৫ জুলাই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন। এর আগে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ও অস্ট্রেলিয়া থেকে ডিস্টিংশনসহ পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। —প্রেস বিজ্ঞপ্তি