বাঁশখালীতে জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারবিষয়ক কর্মশালা

 বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামে জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারবিষয়ক কর্মশালা গত সোমবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।

ইপসার প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রবাল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল মুমিন, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মনিরুজ্জমান দেওয়ানজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাঁশখালী একটি দুর্যোগপ্রবণ এলাকা, প্রতিটি দুর্যোগে বাঁশখালীর মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই এলাকার জনগণ নানাভাবে স্থানচ্যুত হতে বাধ্য হয়।