হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে তিনজনকে গণধোলাই!

 হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে আব্দুল মালেক (৬১), নুর কবির (২৮) ও নুর ইসলাম (৫৯) নামের কক্সবাজার জেলার লোহাগড়া থানার তিন প্রতারককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন এলাকায় ঘটনাটি ঘটে। তবে পুলিশ জানায়, আসলে তারা প্রতারক দলের সদস্য।

হাটহাজারী মডেল থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর কবির জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার তিন প্রতারককে উদ্ধার করে চিকিত্সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো পর প্রাথমিক চিকিত্সা শেষে তাদের হাটহাজারী মডেল থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।