সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানের শিয়ালদী গ্রামে সোমবার রাতে ইসমাইল মোল্লার গুলিতে শ্রমিক ওবায়দুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে। ঘটনার পর থেকেই ইসমাইল মোল্লা পলাতক রয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার শামীম মোল্লার গ্রামের বাড়ির রাজমিস্ত্রি ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল মোল্লা। তবে হত্যার কারণ জানা যায়নি। ইসমাইলকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশাকরি খুব শিগগিরই হত্যারহস্য বের হবে।