কালীগঞ্জে দুই পেট্রোল পাম্পকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জে মঙ্গলবার দুপুরে মাপে কম তেল দেওয়ার অভিযোগে দুটি পেট্রোল পাম্পের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার চারটি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় শহরের এলকে প্রামাণিক ফিলিং স্টেশনে গ্রাহকদের কাছে তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা এবং আয়েশা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে।