ইপিজেড শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ইপিজেড শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৈয়দপুর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে নারী শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি কারখানায় কর্মরত আছেন ঐ নারী শ্রমিক। গত ১০ জুলাই রাতে রিকশা ভ্যানযোগে নিজ বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ফিরছিলেন। এ সময় রিকশা ভ্যানচালক আল আমিন তাকে একা পেয়ে বোতলাগাড়ির কালিমন্দির এলাকায় মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। 

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মামলা গ্রহণের কথা স্বীকার করে বলেন, ধর্ষণ চেষ্টাকারী রিকশা ভ্যানচালক আল আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।