গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার রোড এলাকার ড্রেনগুলো যেন ময়লার ভাগাড়! যা গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন। প্রতিনিয়ত পথযাত্রী, স্থানীয় লোকজন, দোকানপাট, কলকারখানা, বাসাবাড়ি থেকে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে ড্রেনগুলোতে। এই সড়কের ড্রেন পরিপূর্ণ ময়লার স্তূপে। সড়কের চারদিকে দুর্গন্ধ। আর সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপর এখন আবার বর্ষাকাল। গাড়ি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় যানজট লেগেই থাকে। ফলে পথযাত্রী ও জনসাধারণের আছে চরম ভোগান্তিতে। সিটি করপোরেশন যদি নিয়মিত ড্রেনের বর্জ্য পরিষ্কার করে তাহলে জলাবদ্ধতা কমিয়ে আনা সম্ভব। দূর হবে মানুষের ভোগান্তি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ ফরিদ, গাজীপুর