ইত্তেফাক রিপোর্ট
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করছিলেন দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্য তিনি নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। জাতির পিতাই প্রথম বাংলাদেশে নারীদের রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন।
গতকাল বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট ও বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ট্রেডের অংশ গ্রহণকারীদের প্রশিক্ষণার্থিদের মধ্যে সনদ ও ভাতা বিতরণ করেন।