আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের ইশতেহার ভাবনা সম্বলিত চিঠি আওয়ামী লীগের কাছে দিয়েছে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে চিঠিটি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে তুলে দেয় সংগঠনের ২৩ সদস্যের প্রতিনিধি দল।
এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ নূর, নূরুল হক নূরু, লুত্ফুন নাহার লুমা, সোহেল ইসলাম, মশিউর রহমান, পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের ভাবনা জানাতে তরুণ সমাজের কাছ থেকে ৪৫টি পরামর্শ নিয়ে এই ইশতেহার তৈরি করা হয়। ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ শীর্ষক এই ইশতেহারে ক্ষুধা-দারিদ্র্য-বেকারমুক্ত, সুখী-সমৃদ্ধ, শোষণ-বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণ সমাজের দাবি তুলে ধরা হয়েছে। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক দাবি থাকলে আমরা সেটা বিবেচনা করব। সাধারণ ছাত্র পরিষদের নেতাদের নামে যেসব হয়রানি ও মিথ্যা মামলা আছে সেগুলো প্রত্যাহার করতে ওবায়দুল কাদেরর কাছে অনুরোধ করেন নূরুল হক।
জবাবে ওবায়দুল কাদের বলেন, কারও নামে য?দি মিথ্যা মামলা থাকে, তাহ?লে আমি সেটা দেখব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, য?দি কোন হয়রানি ও মিথ্যা মামলা থাকে, তাহলে যেন তা প্রত্যাহার করা হয়। তবে ভিসির বাড়ি যারা ভাঙচুর করেছে, তাদের উপযুক্ত বিচার হবে।