ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বজ পাতে দুই দিনমজুর নিহত হয়েছেন। এসময় আরো দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন— পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৫০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকালের দিকে এ বজ পাতের ঘটনা ঘটে। আহতরা হলেন—জমির মালিক জামির মালিতা ও তার ভাইপো সাব্বির হোসেন।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, বিকালে বৃষ্টির মধ্যে অন্যের জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ঐ দুই জন এবং আহত হন জমির মালিক ও তার ভাইপো। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন।