বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, খুলনা বিভাগের কার্যালয়ে গত রবিবার খুলনা বিভাগের সরকারি কর্মকর্তাদের জন্য ‘অনলাইন পে বিল সাবমিশন ও ইএফটি’র মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ পদ্ধতির ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিসিএ খুলনা মো. আবুল কালাম। অর্থ বিভাগের সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খুলনা বিভাগস্থ ৩০টি সরকারি দপ্তর যেমন— বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি রেঞ্জ, পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন, সরকারি মহাবিদ্যালয়সমূহসহ অন্যান্য সরকারি দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাগণ। Registration-কৃত কর্মকর্তাগণ এখন থেকে নিজস্ব ID ও Password ব্যবহার করে প্রতি মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোন দিন, যে কোন সময়, যে কোন স্থান থেকে নিজের বেতন বিল সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে Submit করতে পারবেন যা EFT-এর মাধ্যমে তাঁদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি