পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা খুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামালউদ্দিন আকবরকে (৩৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে পুলিশ জানায়। এলাকায় আধিপত্যবিস্তার ও ব্যবসায়িক বিরোধের জেরধরে এ হত্যাকান্ড ঘটে। বাহাদুর হত্যা মামলার আসামি সানাউল্লাহ এ হত্যাকান্ড সংঘটিত করেছে বলে জানা গেছে। কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পান। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জামালকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। জামালের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।