ঢাকা স্কুল অব ইকোনমিক্সে উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামে ভর্তি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অব ইকোনমিক্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ইকোনমিক্স ইন আন্ত্রপ্রেনিউরশিপ ইকোনমিক্স (উদ্যোক্তা অর্থনীতি) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু করেছে। 

বর্তমান বিশ্বের পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটে উদ্যোক্তা-ভিত্তিক অর্থনীতির গুরুত্ব বেড়ে চলেছে। সেই বিবেচনায়, এই মাস্টার্স প্রোগ্রামটি বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা উদ্যোক্তাদের অর্থনৈতিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করবে। এটি বিশেষভাবে উপযোগী নতুন ব্যবসায় উদ্যোগ শুরু করতে আগ্রহী শিক্ষার্থীদের, ব্যবসা পরিচালনায় দক্ষতা অর্জন করতে চায় এমন পেশাজীবীদের এবং নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখতে চাওয়া গবেষক ও পলিসি মেকারদের জন্য।

ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন www.dsce.edu.bd।