চলতি বছরের প্রথম রানিং ফেস্ট আয়োজন করছে বাংলাদেশি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম, ইন্সপায়ারিং বাংলাদেশ।
আগামী ২৮ ফেব্রুয়ারি সকালে ঢাকার হাতিরঝিলে ‘হিরো ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান ২০২৫’ অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবারের তৃতীয় আসরে প্রায় ২৬০০ জন অংশ নিবেন বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। বাংলাদেশি তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে আসছে ইন্সপায়ারিং বাংলাদেশ।
এ
বারের আয়োজন প্রসঙ্গে, ইন্সপায়ারিং বাংলাদেশের ফাউন্ডার ইমরান ফাহাদ বলেন, ‘আমরা বিশ্বাস করি যুবসমাজকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করা যায়।
অটোবাইল ব্র্যান্ড হিরো বাংলাদেশ এই দৌড় প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এবং অন্যান্য সহযোগীর মধ্যে ‘গো জায়ান’ ট্রাভেল অ্যাপ অন্যতম। সহযোগিতায় আরও আছে সানকুইক বাংলাদেশ, পোলার আইস ক্রিম, ড্যানকেক, মি: নুডুলস,এন ডি এক্টিভ অয়্যার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রাইয়্যান করপোরেশন, ইটারনাল সিরামিকসসহ আরও অনেকে।