আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দ প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক এর প্রধানের পদে মনোনয়ন পেতে পারেন তিনি। একারণে আইএমএফ থেকে সরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। লাগার্দ আগামী ১২ সেপ্টেম্বর তার বর্তমান কর্মস্থল ছাড়বেন বলে জানিয়েছেন। ২০১১ সাল থেকে তিনি আইএমএফের শীর্ষপদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।