ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে ইভটিজিংয়ের বিরুদ্ধে নতুন এক আইনে স্বাক্ষর করেছেন। তবে এতে তিনি নিজেই নারীদের কাছ থেকে অভিযোগের সম্মুখীন হয়েছেন। নতুন আইনে প্রকাশ্যে নারীদের লক্ষ্য করে শিস দিলে তা অপরাধ বলে গণ্য হবে। তাদেরকে গ্রেপ্তার করা হবে। দোষী সাব্যস্ত হলে অপরাধীর সর্বোচ্চ ছয় মাসের জেল হবে এবং এক থেকে পাঁচ লাখ পেসো পর্যন্ত জরিমানাও হবে। এ আইনের আওতায় যৌন ইঙ্গিতবাহী মন্তব্য করলেও শাস্তি পেতে হবে। রেস্তোরাঁ ও সিনেমা হলের মত জায়গায় যৌন হেনেস্তা সম্পর্কে সতর্কবার্তা লেখা থাকতে হবে। একইসঙ্গে অভিযোগ করার জন্য টেলিফোনের হটলাইন নম্বরগুলোও প্রদর্শন করতে হবে, যাতে প্রয়োজনে সঙ্গে সঙ্গে কেউ অভিযোগ করতে পারে।
উল্লেখ্য, ৪৭ বছর বয়সী প্রেসিডেন্ট দুতের্তে নানা সময়ই নারীদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য এবং ধর্ষণ নিয়ে কৌতুক করে নারী অধিকার কর্মীদের ক্ষুব্ধ করেছেন। তাহলেও তা অপরাধ বলে গণ্য হবে। -সিএনএন