তা র কা ব চ ন

আম্মু আমাকে সারাক্ষণ বলেন, বাংলায় কথা বলো। আমাকে শেখান। সে অনুপাতেই প্র্যাকটিস করি। আমার স্ক্রিপ্টও আম্মুই পড়ে দেন। আমার চরিত্রের দৃশ্যায়নও তৈরি করে দেন। মায়ের অনুপ্রেরণায় আমি নিজের উন্নতির চেষ্টা করছি। আমার উন্নতি ঘটছে দেখে ভালো লাগছে। এটা আরো বেশি ঠিক করতে পারলে অভিনয়ে আমি আরো ভালো করবো। আমি যে ধরনের চরিত্র করি সেগুলোতে ইংরেজি উচ্চারণ একেবারেই যাচ্ছে না। আমাদের দর্শকদের ইংরেজি বুঝতে একটু কষ্ট হয়। ফলে আমার আরো বেশি বাংলায় সংলাপ বলা দরকার।

 

বাংলা বলায় সমস্যা ও অভিনয় প্রসঙ্গে

অভিনেত্রী শাহতাজ