সম্প্রতি মুক্তি পেল জেনস সুমনের নতুন গান ‘যদি ভাবো তুমি’। জি সিরিজ-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন কণ্ঠশিল্পী জেনস সুমন।
গানটি প্রসঙ্গে জেনস সুমন বলেন, ‘এই গানটা গতানুগতিক ধারা থেকে একটু আলাদা গান। নোমান বিবাগীর লেখায় অনেক সুন্দর সুর ও কম্পোজিশন করেছেন অমিতদা। আসলে প্রেমের ব্যর্থতা মানেই যে সব শেষ, তা নয়। নতুন করে জীবনকে ভালোবাবাসার কথামালা নিয়ে সাজানো হয়েছে গানের কথা।’
দীর্ঘ বিরতির পর নিয়মিত গান প্রকাশ করছেন এ শিল্পী। সামনে আসছে তার নতুন গান ‘সুস্মিতা’। স্যামুয়াল হকের কথায় ও মেহেদীর সুর-সংগীতে জি সিরিজের ব্যানার থেকেই মুক্তি পাবে গানটি।
নব্বই দশকের এই জনপ্রিয় শিল্পী নিয়মিত গান করে বাংলা গানের ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখতে চান।