বেসিক ব্যাংকের নতুন এমডি

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. রফিকুল আলম গতকাল বুধবার যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। এ ছাড়াও তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)-এ উপব্যবস্থপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে চাকরিজীবন শুরু করেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি