জয়পুরহাটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার চতুর্থ সম্মেলন জেলা বাসদ কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা উত্পল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। জেলা বাসদের সমন্বয়ক ওয়াজেদ পারভেজ, সামিউল ইসলাম বাবু, রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলন উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং কেন্দ্রীয় মসজিদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সম্মেলন শেষে জয়ন্ত সরকারকে সভাপতি ও রাশেদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।