গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত হজযাত্রী কুলসুম বেগম (৫৫) রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ কাচারীপাড়া গ্রামের মৃত এরফান আলী স্ত্রী।
সৌদি আরব সময় বুধবার ভোর সাড়ে ৪টার হূদরোগে আক্রান্ত হয়ে কুলসুম বেগম মারা যান বলে নিশ্চিত করেন সঙ্গে থাকা তার ছেলে সাইফুল ইসলাম।