পিরোজপুরে ১৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

পিরোজপুর অফিস

জেলার ১৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপনের শপথ নিয়েছেন। পিরোজপুর পুলিশ লাইনেস বুধবার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। এসময় বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে আত্মসমর্পণ অনুষ্ঠান এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও মাদকবিরোধী সুধী সমাবেশে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।