সাতক্ষীরায় গ্রেফতার ২৮

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে নয়জন, কলারোয়া থানা চারজন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা দুইজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।