অর্থ মন্ত্রণালয়ে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আটটি ক্যাটাগরির ১৩৪টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  

নিয়োগের বিস্তারিত তথ্য 

১. কম্পিউটার অপারেটর  
পদ সংখ্যা: ৯  
শিক্ষাগত যোগ্যতা:  
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি  
টাইপিং গতি: বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিটে  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
গ্রেড: ১৩  

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর  
পদ সংখ্যা: ৩০  
শিক্ষাগত যোগ্যতা:  
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি  
সাঁটলিপির গতি:
ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ প্রতি মিনিটে  
টাইপিং গতি:
ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে  
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে  
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা  
গ্রেড: ১৩  

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদ সংখ্যা: ২৫  
শিক্ষাগত যোগ্যতা: 
এইচএসসি বা সমমান পাস  
টাইপিং গতি:
ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে  
ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
গ্রেড: ১৬  

৪. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর  
পদ সংখ্যা: ৪  
শিক্ষাগত যোগ্যতা:  
এইচএসসি বা সমমান পাস  
টাইপিং গতি:  
ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
গ্রেড: ১৬  

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ)  
পদ সংখ্যা: ২  
শিক্ষাগত যোগ্যতা:  
এইচএসসি বা সমমান পাস  
টাইপিং গতি:  
ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে  
ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
গ্রেড: ১৬  

৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (মনিটরিং সেল)  
পদ সংখ্যা: ২  
শিক্ষাগত যোগ্যতা:  
এইচএসসি বা সমমান পাস  
টাইপিং গতি: 
ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  
গ্রেড: ১৬  

৭. অফিস সহায়ক  
পদ সংখ্যা: ৫৮  
শিক্ষাগত যোগ্যতা:  
এসএসসি বা সমমান পাস  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
গ্রেড: ২০  

৮. অফিস সহায়ক (মনিটরিং সেল) 
পদ সংখ্যা: ৪  
শিক্ষাগত যোগ্যতা:  
এসএসসি বা সমমান পাস  
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা  
গ্রেড: ২০  

বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স:  
১৮-৩২ বছর  
২ ও ৩ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা: ৪০ বছর  

আবেদন প্রক্রিয়া  
অনলাইনে আবেদন করতে হবে  
আবেদন ফরম পূরণ ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:  অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

আবেদন ফি  
অনলাইনে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে  

পদ ১-৬: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = মোট ১১২ টাকা  
পদ ৭-৮: ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = মোট ৫৬ টাকা  
অনগ্রসর প্রার্থীদের জন্য (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = মোট ৫৬ টাকা  

আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন