লোডশেডিং হলেই ইমারজেন্সি মোবাইল নেটওয়ার্ক

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে নেটওয়ার্ক নিয়ে গ্রহকদের ভোগান্তি এখন চরমে। উপজেলা শহরে নেটওয়ার্ক থাকলেও তা ধীরগতির। অন্যদিকে বিভিন্ন ইউনিয়নের চিত্র ভয়াবহ। ঘর থেকে বাইরে, আরো খোলামেলা জায়গায়; এমনকি টাওয়ারের নিচে কোথায়ও চাহিদা অনুযায়ী নেটওয়ার্ক নেই। থ্রি ও ফোর-জি শুধু নামেমাত্র। ইন্টারনেটের ভারী কাজ তো দূরের কথা, সাধারণ কাজ নিয়েও পড়তে হয় মুশকিলে। লোডশেডিং হলেই মোবাইলে ইমারজেন্সি নেটওয়ার্ক। নেট ব্রাউজিং শুধু নয়, মোবাইলে কথা বলতে নানান দিকে ছুটোছুটি করে নেটওয়ার্ক খুঁজতে হয়। উপজেলাবাসীর এমন ভোগান্তি থেকে দ্রুত পরিত্রাণ দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শামীম শিকদার

ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর