গত ১৪ জুলাই প্রাইম ইউনিভার্সিটির সামার সেমিস্টারে নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এম আজিজুর রহমান। অতিথি হিসেবে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফ আলী। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এ এস এ নূর, বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার এম এ জব্বার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নূর হোসেন তালুকদার, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিদেশি শিক্ষার্থীসহ নবাগত ছাত্রছাত্রীগণ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার এম এ জব্বার স্বাগত বক্তব্য রাখেন। - প্রেস বিজ্ঞপ্তি