এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার বিদেশে কেন্দ্রে পাশের হারও বেড়েছে। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে মোট ২৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৫৪ জন। পাশের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। গত বছর বিদেশি কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিল ২৬৩ জন। পাশের হার ছিল ৯২ দশমিক ২৮ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিল সাতটি। এর মধ্যে একটি কেন্দ্রে শতভাগ পাশ করেছে।