এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হারে মেয়েরা এগিয়ে। এ বছর ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাশের হার ৭১ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে এবার। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৫৭৬ জন, মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭১০ জন। অর্থাত্ মেয়েদের চেয়ে ছেলেরা পাশের হারে পিছিয়ে থাকলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। গত বছর এ পরীক্ষায় পাশের হার ছিল ৬৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। সেই অনুযায়ী এবার পাশের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।