ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী খান (৭৬) ১৫ জুলাই হূদেরাগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সফদরপুরে। ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী খান বুয়েট থেকে ১৯৬৭ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।